news editor
প্রকাশ : Mar 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় আহ্বানের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে; দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে; অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

এছাড়াও অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে; অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে; অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে; সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা পরিহার করতে হবে; জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে; অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং উক্ত নির্দেশনা প্রতিপালন/মনিটরিং এর জন্য সব দপ্তর/সংস্থা/কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

1

ইরান যুদ্ধে ইসরায়েল-সৌদি-কাতার-আমিরাত ও বাহরাইন দারুণ কাজ কর

2

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

3

হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!

4

সারাদেশে ৭ লাখ ৭১ হাজার ভোটার স্থানান্তর, বিএনপি বলছে অস্বাভ

5

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

6

তেলবাহী হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: বালতি ভরে তেল নিচ্ছে স্থা

7

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

8

নির্বাচনের প্রস্তুতি নিয়ে ময়মনসিংহে সেনাপ্রধানের মতবিনিময় সভ

9

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম বিজয়ী

10

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক স'ম্পর্ক করে’

11

দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই

12

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

13

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান

14

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

15

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

16

টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে

17

খালেদা জিয়ার জন্য আজ দেশজুড়ে বিশেষ দোয়ার আহ্বান

18

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: ইয়াও ওয়েন

19

এনসিপির সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডা. তাসনিম জারা নিজস্ব প্রত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন