news editor
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃথাই গেলো পাকিস্তানের সব আয়োজন

দুই দিনের ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনসহ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান সরকার। এ ছাড়া বিমানবন্দর থেকে ইরান ও মার্কিন প্রতিনিধিদলকে ব্যাপক নিরাপত্তা দিয়ে নিয়ে আসে পাকিস্তানি বাহিনী।

এরপর টানা ২১ ঘণ্টা ধরে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। উভয় দলের প্রতিনিধিরা দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। তবে পাকিস্তানের সব আয়োজনই যেন বৃথা গেলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এর ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা।

উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার 'রেড লাইন' বা যেসব শর্তে দেশটি ছাড় দিতে রাজি নয়, তা স্পষ্ট করেছে, কিন্তু ইরান 'আমাদের শর্তে রাজি হয়নি।

তিনি আরও বলেন, আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।

ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা ধরে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু খারাপ খবর হলো, আমরা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইতোমধ্যে পাকিস্তান ত্যাগ করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছেন। 

এদিকে এই আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি করা থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ কথা বলেছেন।

আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্সআলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই এ আলোচনাকে 'নিবিড়' বলে উল্লেখ করেছেন। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। 

ওয়াশিংটনকে 'অতিরিক্ত চাওয়া ও বেআইনি অনুরোধ' করা থেকে বিরত থাকতে এবং ইরানের 'বৈধ অধিকার ও স্বার্থ' মেনে নিতেও আহ্বান জানিয়েছেন ইরানের মুখপাত্র।

তিনি জানান, যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানে যুদ্ধের সম্পূর্ণ অবসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ

1

তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান

2

ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেপ্তার

3

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

4

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

5

মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ

6

ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর

7

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দে

8

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ২২৮ তালেবান যোদ্ধা, ৫৫ জন পাকি

9

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছ

10

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

11

ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য

12

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

13

বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছে নতুন মুখ

14

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

15

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

16

মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করলো বিসিবি

17

লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল

18

বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

19

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন