news editor
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় সংকীর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার সরবরাহে বিঘ্ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিন্তু এই অচলাবস্থার কারণে ঐ এলাকায় আটকে পড়া অন্তত ২ হাজার জাহাজে থাকা হাজারো নাবিকের শোচনীয় অবস্থা নিয়ে খুব কম তথ্যই জানা যাচ্ছে।

চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ পর্যন্ত ২১টি হামলার খবর নিশ্চিত হওয়া গেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ১০ জন নাবিক নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। 

বর্তমানে উপসাগরীয় দেশগুলোর উপকূলে নোঙর করে থাকা জাহাজগুলোতে ২০ হাজারেরও বেশি নাবিক অবস্থান করছেন। আইএমওর তথ্যমতে, এসব জাহাজে খাবার ও প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসছে। 

দীর্ঘ সময় আটকে থাকায় নাবিকরা চরম ক্লান্তি ও তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেছেন, ‘এই সংকট সমাধানে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ আর যথেষ্ট নয়।’

তিনি আরো বলেন, ‘আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং জাহাজগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি ‘মানবিক করিডোর’ গড়ে তুলতে জরুরি কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন।’ —বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

1

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

2

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

4

শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার

5

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে

6

‘আজাদি না গোলামি— ফয়সালা ভোটেই’

7

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

8

১১ দলীয় জোট শপথ নেবে না, দাবি এনসিপি মুখপাত্রের

9

টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ

10

১৬-১৮ বছরের শিশুরা জড়িয়ে পড়ছে অপরাধে

11

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক : নেতা নির্বাচনে বসছে বিএনপি

13

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্

14

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের

15

‘নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফির

16

জকসু নির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্র

17

ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ

18

অধিকাংশ তালিকাই ধারণানির্ভর এবং তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’

19

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন