news editor
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ২২৮ তালেবান যোদ্ধা, ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তানের সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে তালেবান সরকারের দাবি, সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানে হামলা করে তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়। এছাড়াও ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

1

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার

2

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

3

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

4

সংসদে ওয়াক আউটের পর হাসনাত আবদুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্

5

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

6

নওগাঁয় স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

7

গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা

8

সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ট্রাম্প

9

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

10

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের

11

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

12

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

13

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না:

14

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী

15

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-

16

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন

17

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

18

বজ্রপাতে নেত্রকোনায় দুই জনের মৃত্যু

19

কুষ্টিয়ায় ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন