news editor
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যেকোনো করিডোর ব্যবহার বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে এমন কোনো জাহাজ চলাচল করতে পারবে না, যেগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী দেশগুলোর বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির নৌবাহিনী তিনটি ভিন্ন দেশের কনটেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করে। এসব জাহাজ অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার পরই এসব জাহাজ এগিয়ে আসে।

সংস্থাটি আরও ঘোষণা করে, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে “কঠোর পরিণতি” ভোগ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ১০টি তেলবাহী জাহাজকে হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর বেসামরিক জনগণকে সতর্ক করে আইআরজিসি জানায়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব জায়গা থেকে দ্রুত সরে যেতে।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপসাগরীয় দেশগুলোর হোটেলগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন মার্কিন সেনাদের আশ্রয় না দেয়। তিনি অভিযোগ করেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে লুকিয়ে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে জড়ালে দুবাই ধ্বংস হয়ে যেতে পারে’

1

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

2

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

3

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

4

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন ৫ আওয়ামী লীগ

5

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

6

দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখ

7

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

8

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স

9

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

10

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

11

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি ‘বাংলা

12

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

13

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

14

জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি

15

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

16

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

17

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্

18

বদলি নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

19

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন