news editor
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে শুক্রবার (১৩ মার্চ) বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। সেইসঙ্গে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।
এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে তার ভবনটি কেঁপে ওঠে। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। 
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে।  উৎসুক জনতা ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দিয়েছে। 
দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা টানা দুই সপ্তাহ ধরে চলছে। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এর জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। 
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত যুদ্ধ ভয়াবহতার দিকে রুপ নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

1

এনসিপিকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বললেন জিএম কাদের

2

শাহজালালে বিমানবন্দরে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল

3

মার্কিন জাহাজ সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া হবে: ইরান

4

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

5

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

6

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

7

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে: আইজিপি

8

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

9

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

10

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আই

11

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানল ইরানি ড্র

12

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

13

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্

14

মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ | ফরিদপুর-২ আসন

15

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

16

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্

17

নড়াইলে কবি সৈয়দ হাসমত আলীর ৭০তম জন্মদিনে কবি-সাহিত্যিকদের মি

18

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণ

19

২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন