news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলছে হরমুজ, কমলো তেলের দাম

রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি ইরানে দুই সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখছেন।

তবে ইরানকে হরমুজ প্রণালি অবিলম্বে, পুরোপুরি খুলে দিতে হবে যাতে জাহাজ সেখান দিয়ে নিরাপদে যেতে পারে। 

ট্রাম্প বলেন, ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, এর ভিত্তিতে আলোচনা চলতে পারে। ট্রাম্প বলেছেন, অতীতে বিভিন্ন বিষয় নিয়ে মতৈক্য হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তা অনুমোদন করেছেন।

হরমুজ প্রণালির ফি দিয়ে দেশ পুনর্নির্মাণ করবে ইরানহরমুজ প্রণালির ফি দিয়ে দেশ পুনর্নির্মাণ করবে ইরান

বার্তাসংস্থা এপি জানাচ্ছে, ইরানের সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, তারা দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।  

সিএনএন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে দায়বদ্ধ। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, দুই সপ্তাহের  যুদ্ধবিরতির ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের জয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সেনার জয় হলো। 

অন্যদিকে ইরানের সরকারি মিডিয়া দাবি করেছে, ট্রাম্প ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন। ইরানের বিরুদ্ধাচরণ থেকে তিনি সরে আসতে বাধ্য হয়েছেন। এটা তার পক্ষে মর্যাদাহানিকর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

1

জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দ

2

বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

3

ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

4

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

5

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারে

6

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

7

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

8

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

9

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

10

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্

11

খালেদা জিয়ার জন্য আজ দেশজুড়ে বিশেষ দোয়ার আহ্বান

12

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দু

13

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

14

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

15

৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

16

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

17

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

18

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকগণ: প্রধা

19

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন