news editor
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান অন্তত ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালানোর প্রস্তুতি নিয়েছে এবং এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন প্রয়োজন আমরা যুদ্ধ চালিয়ে যাবো।’

আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে—এ প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় ‘আলোচনা’র একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করে। কিন্তু একে আলোচনা বলা যায় না।

তবে আরাঘচি স্বীকার করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে।

আরাঘচি বলেন, স্টিভ উইটকফ অতীতের মতো তাকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তাঁর মতে, এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম, যা শান্তি বা যুদ্ধ—উভয় সময়ে চলতে পারে এবং তা বর্তমানেও চলছে।

প্রসঙ্গত, উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

2

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে

3

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

4

তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

5

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্র

6

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

7

ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৫

8

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ

10

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

11

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়ালেন প্র

12

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারে

13

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

14

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভাল থাকলো, এই কারণে ১৭ বছর ভুগেছি

15

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হা

16

বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

17

চৈত্র সংক্রান্তি আজ

18

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

19

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন