news editor
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল ইতালি

রোম ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সামরিক চুক্তি লঙ্ঘন করে অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা করায় মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিয়েছে ইতালি। গত মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স ও ইতালির শীর্ষস্থানীয় দৈনিক ‘কুরিয়ার দেলা সেরা’ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বেশ কিছু মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি চেয়েছিল। কিন্তু রোম সরকারের কাছ থেকে পূর্বানুমতি না নেওয়ায় এবং ইতালির সামরিক নেতৃত্বকে অন্ধকারে রাখায় শেষ মুহূর্তে এই অনুমতি প্রত্যাখ্যান করা হয়। একটি সূত্র জানিয়েছে, গত ২৭ মার্চ ইতালি এই কঠোর অবস্থান নেয়।

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় মিত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইতালির এই সিদ্ধান্তের পরপরই স্পেন আরও এক ধাপ এগিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ঘোষণা করেছে, ইরানের ওপর হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো মার্কিন বিমানকে তারা নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সানচেজ শুরু থেকেই ইরান যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে আসছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, নিজ দেশের সার্বভৌমত্ব ও সংসদীয় দায়বদ্ধতার প্রশ্নে তিনি অনড় অবস্থানে রয়েছেন। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক চুক্তি মেনেই প্রতিটি অনুরোধ পৃথকভাবে বিবেচনা করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন বিমানকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইতালির বিরোধী দলগুলো। সিসিলির ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যান্থনি বারবাগালো একে ‘যথাযথ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্র

1

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

2

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

3

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্ব

4

টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ

5

স্পিকার-ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমা

6

ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের অভিযোগ

7

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

8

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

9

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

10

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

11

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে

12

দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখ

13

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

14

গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা: পথসভার মঞ্চ ভেঙে

15

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি- সংসদে আইনমন্ত

16

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্

17

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

18

মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্র

19

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন