news editor
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানের আরোপিত টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান।

এই দেশগুলো আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন সংস্থাটির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে জিসিসি জানায়, সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই হয়ে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পর এক পর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দেখলেই হামলা চালানো হবে।

এর কিছুদিন পর ইরান নতুন শর্ত দিয়ে জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে এজন্য তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল দিতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

1

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

2

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জু

3

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

4

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

5

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএন

6

৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

7

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকগণ: প্রধা

8

আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

9

বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট ‘শাটডাউন’ ঘোষণা

10

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

11

এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার

12

গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজার

13

ঢাকা-১১তে আবার লাশের রাজনীতির শঙ্কা তৈরি হয়েছে : নাহিদ ইসলাম

14

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

15

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: প্রধানমন্ত্র

16

মার্কিন অবরোধ চললে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের, হরমুজ নিয়

17

রাজধানীতে এক রাতে ঝরল ৫ প্রাণ

18

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

19

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন