news editor
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গত মঙ্গলবার রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন ‘ইয়াং জি জিয়াং’ নামের একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এই হামলার ঘটনা ঘটে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুটের মালামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আহত ওই বিদেশি নাগরিকের নাম ওয়েন জিনহুয়া (৫৫)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র দল নির্মাণ প্রকল্পটিতে হানা দেয়। দুর্বৃত্তরা শুরুতেই প্রকল্পের নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে অবরুদ্ধ করে ফেলে। এরপর তারা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়।

এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা কক্ষ থেকে একটি মূল্যবান ঘড়ি, দুটি আইফোন এবং নগদ টাকা লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ওই চীনা নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, এই বর্বরোচিত হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করে।

র‍্যাব-১০ জানায়, কেরানীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন ও ঘড়িসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

1

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈ

2

যুদ্ধ বন্ধের আহ্বান জানালো পরমাণু বোমা থেকে বেঁচে যাওয়া জাপা

3

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানম

4

ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপা

5

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

6

সারা দেশে হামের জরুরি টিকাদান শুরু হচ্ছে রবিবার থেকে

7

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

8

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

9

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

10

খালেদা জিয়ার জন্য আজ দেশজুড়ে বিশেষ দোয়ার আহ্বান

11

বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

12

আন্তর্জাতিক হকিতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

13

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

14

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

15

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

16

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন

17

নরসিংদীতে বাবাকে আটকে কিশোরী অপহরণ ও হত্যা: প্রধান আসামি নূর

18

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি ‘বাংলা

19

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন