news editor
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গান পাউডার ও কাচের গুঁড়া  উদ্ধার করেছে র‍্যাব-৫। যেখানে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া রয়েছে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন

1

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে

2

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

3

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

4

সাদিক কায়েমের ইমামতিতে ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা

5

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

6

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

7

নির্বাচনে ৩৬৪ জন পর্যবেক্ষক পাঠানোর নিশ্চয়তা ২৩ দেশ ও সংস্থা

8

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

9

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

10

ইসরায়েলে ‘সবচেয়ে তীব্র’ হামলার দাবি ইরানের আইআরজিসির

11

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

12

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

13

আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে : জ্বালানি উপদেষ্টা

14

ধানমন্ডিতে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

15

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

16

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

17

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতি

18

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তার

19

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন