news editor
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স

ক্রাউড কন্ট্রোল (জনতা নিয়ন্ত্রণ), অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের মানোন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।

রোববার (২৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্তেল ফন্টেইন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে ফন্টেইন অভিবাসী সহায়তা এবং পুলিশের সামগ্রিক সক্ষমতা সম্প্রসারণে ফ্রান্সের পক্ষ থেকে কারিগরি ও প্রশিক্ষণমূলক সহায়তার ইচ্ছা পোষণ করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির ফরাসি প্রতিনিধির এই প্রস্তাবকে স্বাগত জানান।

আইজিপি এ সময় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

1

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

2

২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক

3

গণভোটে ‘হ্যাঁ’ জয় : কী কী পরিবর্তন আসছে

4

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

5

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

6

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

7

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতা

8

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

9

শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হ

10

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

11

সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

12

বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা

13

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

14

বরিশালে ইট-বালু বিক্রির প্রতিষ্ঠানে মিললো ২৬০০ লিটার ডিজেল

15

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈ

16

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

17

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

18

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

19

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন