news editor
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আকস্মিক এই ঘটনায় হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা। মাত্র ৩৬ বছর বয়সেই এমন পরিণতি হবে, তা ভাবতে পারছেন না কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান চেন্নাইয়ে। তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার জন্য। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাকে।

অবশেষে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী বিনোদন অঙ্গনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

1

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

2

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

3

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

4

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

5

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

6

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

7

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

8

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহ

9

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জাম

10

ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

11

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

12

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

13

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

14

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

15

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

16

সংসদে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

17

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

18

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছ

19

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন