news editor
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতারণা করে আয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বড় অঙ্কের অর্থ আয় করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ ও ‘টেক জাস্টিস ল’এর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্ত করে মেটা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে অর্থ আয় করে আসছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন ডলার) এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ নেওয়া হলেও ব্যবহারকারীদের করা প্রতারণাসংক্রান্ত ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

টেক জাস্টিস ল’র পক্ষ থেকে বলা হয়েছে, মেটা একদিকে প্রতারণা ঠেকানোর কথা বললেও অন্যদিকে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছে। তাদের দাবি, এটি কেবল দুর্বলতা নয়, এটি একটি ব্যবসায়িক মডেল যা প্রতারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘এসব অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রতিষ্ঠানটি আদালতে এ বিষয়ে লড়াই করবে। ব্যবহারকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে মেটা ধারাবাহিকভাবে প্রতারণা দমনে কাজ করছে। গত বছর আমরা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছি, যার ৯২ শতাংশ কোনো অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়েছে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

1

আজ থেকে মেট্রো ভাড়ায় বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতি

2

হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফ

3

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

4

ক্রোম ব্রাউজারের এআই মোডে বড় ধরনের পরিবর্তন আনলো গুগল

5

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

6

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন

7

টোকিওতে জামায়াত আমিরকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

8

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

9

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

10

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হত

11

দাম কমেছে জেট ফুয়েলের

12

প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না: চিফ হু

13

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

14

জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্

15

বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

16

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

17

বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১

18

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা এনবি

19

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন