news editor
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সংলগ্ন সড়কে বাসটি নামার সময় এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় ছয় শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানান তিনি।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’) এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

ওসি বলেন, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাতে ওসি মাহমুদুর রহমান বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

1

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন

2

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা পাঠাল ই

3

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

4

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

5

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী

6

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

7

প্রচেষ্টা বৃথা যায়নি বরং সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চারগু

8

রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন

9

নির্বাচন-গণভোটে ঠিক হবে আগামী ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে

10

আন্দোলনের মিত্রদের নিয়ে গঠিত হচ্ছে ঐক্যের সরকার

11

বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

12

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

13

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে রাষ্ট্রপতিকে যেতে দেয়নি ইউনূস সরকার

14

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

15

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

16

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

17

সড়ক সংস্কারে প্রয়োজন প্রায় ৩ লাখ কোটি টাকা: সংসদে সড়কমন্ত্রী

18

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ

19

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন