news editor
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।

এদিকে শুক্রবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। গত ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

1

তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক

2

দাম কমেছে জেট ফুয়েলের

3

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীর

4

পদত্যাগ করেছেন মানবাধিকার কমিশনের সব সদস্য

5

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন সংশোধনের দাবি সম্পাদকদের

6

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

7

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: স

8

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্

9

সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

10

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

11

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

12

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

13

পদত্যাগের চিন্তা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

14

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

15

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছ

16

দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম

17

ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: ইরানি খতিব

18

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ

19

প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না: চিফ হু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন