news editor
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোনালদোর গোলে আল-নাসরের টানা জয়ের রেকর্ড

সৌদি প্রো লিগে টানা জয়ের রেকর্ড গড়েছে আল নাসর। শনিবার (১১ এপ্রিল) আল-আখদুদকে ২-০ গোলে হারিয়েছে তারা। আল নাসরের হয়ে স্কোরশিটে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। 

প্রো লিগের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি লিগে আল-নাসরের টানা ১৪তম জয়। এর মাধ্যমে তারা ২০১৩-১৪ মৌসুমের নিজেদের আগের রেকর্ডটি টপকে গেল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ১৫ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন রোনালদো। চলতি মৌসুমে এটি তার ২৪তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা আল আহলির ইভান টোনি থেকে তিনি আর মাত্র ৩ গোল পিছিয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

এরপর ম্যাচের ৪৭ মিনিটে আল নাসরের হয়ে গোলের দেখা পান জোয়াও ফেলিক্স। কিংসলে কোম্যানের জোরালো হেডার পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন এই পর্তুগিজ তারকা।

এই জয়ে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়াল পাঁচে।

এই বিশেষ দরবারে ঢাকা সেনানিবাসের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

1

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

2

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

3

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

4

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

5

মহান স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রসহ ৬ প্রভাবশালী দেশের শুভেচ

6

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত

7

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

8

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হাম

9

তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

10

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহম

11

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

12

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

13

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে রাষ্ট্রপতিকে যেতে দেয়নি ইউনূস সরকার

14

খালেদা জিয়ার স্মৃতিধন্য বগুড়ার সেই ‘জিয়াবাড়ী’: শোকাতুর বাগবা

15

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

16

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: তারেক রহমান

17

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা, ফোন নম্বর গোপন রেখেই পা

18

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

19

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন