প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্লাব

এনএম
হামিদী বাবু, নীলফামারী : চলমান কনকনে ঠান্ডায় উত্তরের শহর নীলফামারীতে অসহায় ও ছিন্নমূল
মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্লাব।
৪
জানুয়ারি রবিবার রাতে নীলফামারী শহরের অলিগলিতে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে
এই কম্বল বিতরণ করা হয়। নীলফামারী রিপোর্টাস ক্লাবের ভ্রাম্যমান টিম প্রায় ১০০ পরিবারের
কাছে এই কম্বল পৌঁছে দেয়।
এ সময়
উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টাস ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সহ-সভাপতি সুজা
মৃধা ও সামিউল আলম সায়মন, সাধারণ সম্পাদক এনএম হামিদী বাবু, অর্থ সম্পাদক এহসানুল হক
রনি, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য নুরুল্লাহ্, রুবেল ইসলাম, উজ্জ্বল
আহমেদ ও মাসুদ রানাসহ প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা