প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে কুয়েতে হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম শুক্রবার এ খবর জানিয়েছে।
তাসনিম ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের একাধিক ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, ছবি প্রকাশের মাধ্যমে এখন পুরো ঘটনার পরিস্থিতি পরিষ্কার হচ্ছে। তবে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ—ইরান নাকি মিত্র সশস্ত্র গোষ্ঠীর হামলায় তা—নিয়ে কিছু উল্লেখ করেনি তারা।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ও ইরান সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলা চালাচ্ছে।
এদিকে, শুক্রবার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আইআরজিসি দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা