news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘হাতের আঙুল এখনো ট্রিগারে’: যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, তাদের ‘আঙুল এখনো ট্রিগারে’ রয়েছে।

শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। ইরান এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে বাড়ানো যেতে পারে।

ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল—সবাইকে এই প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিভেদ সৃষ্টিকারী যেকোনো ধরনের মন্তব্য না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি আলোচনার মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর এই নতিস্বীকারকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া সম্ভব হয়, তবে আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সাফল্য উদ্‌যাপন করব। আর তা না হলে, ইরানি জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। আমাদের হাত এখনো ট্রিগারেই আছে; শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

1

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

3

গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা

4

সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

5

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ক্যাম্প থেকে বের হতে পারবেন না

6

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

7

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

8

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রু

9

১৬-১৮ বছরের শিশুরা জড়িয়ে পড়ছে অপরাধে

10

৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

11

পাকিস্তান বনাম নেতানিয়াহু: দাবিতে স্পষ্ট দ্বন্দ্ব

12

ডিজেল সংকটে উত্তরাঞ্চলে সেচ বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন

13

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

14

ইংলিশ মিডিয়াম স্কুল নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

15

সংগ্রাম থেকে স্বীকৃতি: আজ আন্তর্জাতিক নারী দিবস

16

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

17

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদ

18

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

19

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন